বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
ইরান চুক্তির নথি দেখতে চেয়েছিল ইসরায়েল, প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বিভ্রান্তি ছড়াতেই ফ্যামিলি কার্ডের টাকা নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি বিশ্বকাপে রেফারিরা কত টাকা আয় করেন? ফ্রান্স ও সেনেগালের চূড়ান্ত একাদশে থাকছেন যারা

খাগড়াছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এনজিও কর্মকর্তার প্রাণহানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ Time View
7
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার রেজুর দোকানসংলগ্ন একটি গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত সুপন চাকমা জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’ এর মানিকছড়ি শাখায় ফিল্ড অফিসার (মাঠ কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
​স্থনীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেল নিয়ে গচ্ছাবিল এলাকার একটি সরু গ্রামীণ সড়ক দিয়ে যাচ্ছিলেন সুপন চাকমা। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
​মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com