সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ’ দল রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় কোনো পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয় সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয় ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবসে’ জাবিতে মৌন মিছিল, প্রদীপ প্রজ্বালন পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: বিমান ও পর্যটনমন্ত্রী আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল মিরসরাইয়ে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক রেজাউল করিম জোরারগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, ৯ মামলার আসামি বোরহান জালে

গণহত্যা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View
85
২৫শে মার্চ জাতীয় গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন, নীরবতা পালন ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৫ মার্চ) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, এক মিনিট নীরবতা পালন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির শতাধিক নেতাকর্মী।

 

আয়োজকরা জানান, কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ২৫ মার্চের শোকাবহ ইতিহাস তুলে ধরা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনই তাদের মূল লক্ষ্য।

সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, “৭১ আমাদের অস্তিত্ব, ২৪ আমাদের প্রেরণা। দুই সংগ্রামের সকল শহীদের আত্মত্যাগকে ধারণ করে আধুনিক, সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবো।”

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। একটি সাম্য, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাবো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com