রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী আর্জেন্টিনার পরবর্তী কোচ: প্ল্যান এ, বি, সি- সব পরিকল্পনাতেই স্কালোনি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত শেখ হাসিনার পতনের পর সরকারবিহীন তিন দিন কী ঘটেছিল ইউএনওদের দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল খারাপ হলে খাতা চ্যালেঞ্জ, আবেদন শুরু ১১ আগস্ট যারা মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাইকে ব্যবহার করেন তারা ধান্ধাবাজ পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান নারীর বুক অনাবৃত করে ফোনে ধারণ করছেন যুবদলকর্মী, ভিডিও ভাইরাল

২০ টাকার লটারিতে কপাল খুলল কৃষক হানিফের, পাচ্ছেন ৩০ লাখ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ মিয়ার ভাগ্য বদলে গেছে মাত্র ২০ টাকার একটি লটারির টিকিট কিনে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) আয়োজিত লটারিতে ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরটি প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতেছে বলে দাবি করেছেন তিনি। পেশায় কৃষক ও হাঁসের খামারি হানিফ জানিয়েছেন, স্থানীয় মহেশপুর বাজার থেকে তিনি দুটি টিকিট সংগ্রহ করেছিলেন, যার একটির সঙ্গে ড্রয়ের ফলাফলের মিল পাওয়া গেছে।

প্রাথমিকভাবে বিপিকেএস কর্তৃপক্ষ টিকিটটি যাচাই করে সঠিক বলে মনে করলেও, চূড়ান্ত স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। আগামী ২০ আগস্টের পর এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতেই বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। অর্জিত এই অর্থ দিয়ে নিজের ফার্মেসি ব্যবসা ও খামার বড় করার স্বপ্ন দেখছেন হানিফ ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com