শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের ‘সেই পুরোনো অভ্যাস! ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে’ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে না ভারত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা নিয়ে সাবেক শিবির সভাপতির মন্তব্যে পাল্টাপাল্টি বিতর্ক দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় পালাতে বাধ্য হয়েছিল সরকার: জামায়াতের আমির টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি কর্মসংস্থানের সম্মান নষ্ট করে: জামায়াত আমির

শিশু বারবার ঘামছে? চিন্তার কারণ নয়, তবে সতর্ক থাকা জরুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View
114

শিশুদের ঘাম দেখা খুব অস্বাভাবিক নয়, তবে যদি তারা বারবার বা অকারণে ঘামে, অনেক অভিভাবকই চিন্তায় পড়ে যানআসলে এটি সব সময় ভয়াবহ রোগের লক্ষণ নয়, তবে কিছু ক্ষেত্রে এটি শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত হতে পারেতাই কারণ বুঝে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের ঘর্মগ্রন্থি সম্পূর্ণ বিকশিত নয়, তাই সাধারণ অবস্থায় তারা খুব বেশি ঘামে না। তবে কখনো যদি শিশু স্বাভাবিক পরিবেশে থেকেও বারবার ঘামে, তা নজরে রাখা প্রয়োজন।

ইংল্যান্ডের চিকিৎসক ড. সারমেদ মেজেরে জানিয়েছেন, ঘরের তাপমাত্রা বেশি হলে বা শিশুকে অতিরিক্ত কাপড় পরিয়ে রাখলে হালকা ঘাম হতে পারেএটি স্বাভাবিক। কিন্তু আরামদায়ক পরিবেশে থেকেও যদি শিশু খাওয়ার সময় বা ঘুমের সময় ঘামে, সেটি শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।

শিশু অতিরিক্ত ঘামলে যে সমস্যাগুলোর আশঙ্কা থাকতে পারে

থাইরয়েডের সমস্যা: থাইরয়েড হরমোন বেশি মাত্রায় উৎপন্ন হলে শিশু বেশি ঘামতে পারে। এ অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis): এটি এমন একটি অবস্থা, যেখানে শিশুর ঘর্মগ্রন্থি অতিরিক্ত সক্রিয় থাকে। ফলে হাতের তালু, মাথা, মুখ বা বগলে অস্বাভাবিক ঘাম দেখা দেয়।

জন্মগত হৃদরোগ: যদি শিশুর হার্টের সমস্যা থেকে জন্ম হয়, তাহলে ঘাম বেশি হওয়া তার একটি লক্ষণ হতে পারে।

সিস্টিক ফাইব্রোসিস: জিনগত কারণে হওয়া এই রোগেও শিশুর শরীর বেশি ঘামতে পারে।

শ্বাসযন্ত্রের সংক্রমণ: শ্বাসকষ্ট বা ফুসফুসে সংক্রমণ থাকলে শিশুর অতিরিক্ত ঘাম হতে পারে।

যা করবেন

শিশুকে অতিরিক্ত কাপড় পরাবেন না।

ঘর সবসময় বাতাস চলাচলযোগ্য রাখুন।

শিশুর শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করুন।

ঘাম বেশি হলে বা অস্বাভাবিক মনে হলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সব শিশুর শরীর একরকম নয়। তাই মাঝে মাঝে ঘামলে ভয় পাওয়ার কিছু নেই। তবে যদি শিশুর ঘাম দীর্ঘস্থায়ী হয় বা অন্য উপসর্গও দেখা দেয়, তখন দেরি না করে চিকিৎসকের শরণ নেওয়াই সবচেয়ে ভালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com