বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে পাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৭ Time View
47

স্পোর্টস ডেস্ক:
দেশের ক্রিকেটে এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিত্ব নাজমুল হাসান পাপন এখন সুদূর প্রবাসে সাধারণ জীবনযাপন করছেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে বিদেশের মাটিতে অবস্থান করা সাবেক এই বিসিবি সভাপতির একটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি রাস্তায় বসে বেশ আয়েশ করে আইসক্রিম খাচ্ছেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তির পোস্ট করা এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক সময়ের প্রভাবশালী ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যকে লন্ডনের ফুটপাতে সাধারণ ভঙ্গিতে বসে থাকতে দেখে ক্রীড়াপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার এই পরিবর্তিত জীবনযাত্রাকে সময়ের বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

২০১২ সালে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া নাজমুল হাসান পাপনের এক যুগেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে। সে বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর পর থেকেই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। মাঝেমধ্যেই লন্ডনের সুপার শপে বা রাস্তায় হাঁটতে থাকা অবস্থায় তাঁর ছবি সামাজিক মাধ্যমে দেখা গেলেও এবারের ‘আইসক্রিম খাওয়ার’ ছবিটিতে এক ভিন্ন আমেজ লক্ষ্য করা গেছে।

পাপনের বিদায়ের পর গত দুই বছরে দেশের ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। পাপনের পর ফারুক আহমেদ আট মাস বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মে মাসে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির হাল ধরেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন। সর্বশেষ ২০২৬ সালের ৭ এপ্রিল এনএসসি কর্তৃক অ্যাডহক কমিটি গঠনের পর বর্তমানে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।

বিসিবিতে যখন নতুন নেতৃত্বে সংস্কারের ঢেউ চলছে, তখন লন্ডনের রাস্তায় পাপনের এমন ছবি তার দীর্ঘ ক্যারিয়ারের বিপরীতে এক নিরিবিলি ও ভিন্ন বাস্তবতার কথাই মনে করিয়ে দিচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবির নিচে ভক্ত-সমর্থকদের মন্তব্যের জোয়ার বইছে, যেখানে উঠে আসছে তাঁর সময়কার ক্রিকেটের নানা স্মৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com