বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩ Time View
4

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

​চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

​নিহতরা হলেন— উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তাঁর ১৮ বছর বয়সী ছেলে মুহাম্মদ আরিফ।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে বাবা ও ছেলে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে আমতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিতা-পুত্র দুজনেরই মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। যৌথ বাহিনীর তৎপরতা ও ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

​নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দ্রুতগতির একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে বাসে আগুন দিয়েছিল। বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। লাশ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।”
​শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com