বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১ Time View
2

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে ক্ষেতে ধান কাটার সময় অসুস্থ হয়ে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে আজ বকশীগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

নিহত সানোয়ার ওই গ্রামের ত ওমের আলীর ছেলে এবং স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান- সকাল থেকেই বাড়ির পাশের নিজস্ব জমিতে বোরো ধান কাটছিলেন সানোয়ার। দুপুরের দিকে তীব্র রোদ ও গরমে ক্লান্ত হয়ে মাঠের পাশে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসেন। এ সময় হঠাৎ অসুস্থবোধ করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলকাছ তাহমিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে তাতে হিট স্ট্রোকের লক্ষন পাওয়া গেছে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জু কৃষক সানোয়ার এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- রবিয়ারচর গ্রামে ধান কাটতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com