কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২৫
Time View
কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের
মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭ টায় উক্ত সড়কের নির্মাণাধিন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী সাত্তার নামের একজন নিহত হয়েছে।এর রেশ কাটতে না কাটতেই একই স্থানে এক টমটম দূর্ঘটনার শিকার হয়। দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে।অভিযোগ রয়েছে কালভার্ট নির্মাণে মানা হচ্ছে না কোন নিয়ম-কানুন । সড়কের দুই প্রান্তে নেই কোন বেরিকেট, নির্মাণ করা হয় নি পাইপাস সড়ক, দেওয়া হয়নি কোন সর্তকতা মূলক নির্দেশিকা, নেই কোন লাইটিং ব্যবস্থা। ফলে আহরহ ঘটছে দূর্ঘনা। এসব দূর্ঘটনায় প্রাণহানির মত ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া...
39
মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় উক্ত সড়কের নির্মাণাধিন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী সাত্তার নামের একজন নিহত হয়েছে।এর রেশ কাটতে না কাটতেই একই স্থানে এক টমটম দূর্ঘটনার শিকার হয়।
দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে।অভিযোগ রয়েছে কালভার্ট নির্মাণে মানা হচ্ছে না কোন নিয়ম-কানুন । সড়কের দুই প্রান্তে নেই কোন বেরিকেট, নির্মাণ করা হয় নি পাইপাস সড়ক, দেওয়া হয়নি কোন সর্তকতা মূলক নির্দেশিকা, নেই কোন লাইটিং ব্যবস্থা। ফলে আহরহ ঘটছে দূর্ঘনা। এসব দূর্ঘটনায় প্রাণহানির মত ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তামূলক কোন ব্যবস্থ।
স্থানীয় জনগনের প্রশ্ন আর কত দূর্ঘটনা ঘটলে বা প্রাণহানি হলে প্রশাসন বা কর্তৃপক্ষের টনক নড়বে?