শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Title :
দেশে না ফিরলে আ.লীগ ‘মুসলিম লীগ’ হয়ে যাবে: গোলাম মাওলা রনি কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া চূড়ান্ত চুক্তিতেই নির্ধারিত হবে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার: আরাগচি অজ্ঞান অবস্থায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা উদ্ধার আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অস্থায়ী গ্যালারিতেও উপচে পড়া দর্শক জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: ডা. রফিকুল ইসলাম বিশ্বকাপের মঞ্চ মাতালেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয় অন্ধকার নামলেই ছিনতাইকারীদের রাজত্ব: চকরিয়া রেলস্টেশন যেন এক আতঙ্কের পথ ফেনী নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে মীরসরাইয়ের ধুম ইউনিয়ন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি নুরুল আমিন

বিশ্বকাপের মঞ্চ মাতালেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৪ Time View
30

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করলেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটের তালে তাদের প্রাণবন্ত পরিবেশনা বিশ্বকাপের আবহকে আরও উৎসবমুখর করে তোলে।

তারা পরিবেশন করেন বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের অন্যতম গান সির সির। টরন্টোর উদ্বোধনী আয়োজনে এই পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক সঞ্জয়ের উপস্থিতি দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ফুটবলভক্তদের কাছে ভেজেড্রিমের নাম নতুন নয়। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর তিনি প্রকাশ করেছিলেন জনপ্রিয় গান রামিনেজ লা কুপ অ্যা লা ম্যাইসন। ফরাসি বিশ্বকাপজয়ী দলের সব খেলোয়াড়ের নাম নিয়ে তৈরি সেই গান মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ফরাসি সিঙ্গেলস চার্টের শীর্ষে উঠে যায়।

এদিন আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় গায়ক উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চস্থ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com