সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও গ্রেপ্তার ১৭ কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় ফলাফলের বিপর্যয়: পাথরডুবি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ সময় এসেছে বাংলাদেশ পুনর্গঠনের: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাই আ.লীগ নেতা নজরুলকে ৫ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয় সামিরা-আজিজের: দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় অভিযোগ এনসিপির ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
9

নিউজ ডেস্ক:
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, ‘আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলোও ভালো যাবে।’

দুই পক্ষকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে বসে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক ভালো থাকুক—এটাই চায়।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গত দুই মাসে তিনি বাংলাদেশে যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তা তাকে সত্যিই অভিভূত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com