রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি বেনজীর আহমেদ জামিনে মুক্তির খবর, দুবাইয়ে ল ফার্ম নিয়োগ ঢাকার দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির খবর, পুলিশ যা জানাল বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন দুর্ভোগ? দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
8

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী এলাকার চাম্বল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় স্বজন হারানো পরিবারগুলোর প্রত্যেককে ১৫ হাজার টাকা এবং বন্যায় গৃহহীন পরিবারগুলোর প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা জানান, শুধু দুর্যোগকালেই নয়, ভবিষ্যতেও যে কোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার এই ধারা অব্যাহত রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রাম।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ লিপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব আহমেদ সোবাহান।

অ্যালামনাই সদস্য নৌবাহিনী কর্মকর্তা জাকের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে অ্যালামনাই উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, অ্যালামনাই সদস্য ব্যাংকার মোহাম্মদ তাসনিম, অধ্যাপক গোলাম কিবরিয়া, স্থানীয় রেডক্রিসেন্ট সহকারী মোহাম্মদ বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com