শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’ আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে ইরানে আজ বা আগামীকালের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন ‘আয়নাঘরের’ আলামত নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানও বড় ভুল করেছেন: হামলা প্রসঙ্গে পাটওয়ারী সাংবাদিকতার মৃ’ত্যু- কে ঘটায়, কিভাবে ঘটে? স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
8

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) অংশ নিতে পারে, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। একই সঙ্গে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর যেন একাধিক পেশায় নিজেকে গড়ে তোলার সুযোগ পায়, সে লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, খালেদা জিয়ার সময় প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরণের বৃত্তি কার্যক্রমও চালু রয়েছে। এসব উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা কীভাবে পূরণ করা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com