সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
এনসিপিতে বহিষ্কৃত নেতার জায়গায় সাদিয়া ফারজানা পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম পদোন্নতির আশায় পুলিশ সদস্যরা বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে: হাসনাত শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম দেশগুলোকে মুখোমুখি দাঁড় করাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: পেজেশকিয়ান ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের আমরা কোনোদিন গণভবনে যাইনি, চুরি করিনি : কারিনার মা

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে মেহেরপুরে ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪০ Time View
43

মেহেরপুরে দিনের আলোতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (১৬ মে) রাতে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব জারজিস ইউসুফ রামিক। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তাকে মেহেরপুর সরকারি কলেজ, ডিসি অফিসের সামনে, আদালত গেটসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে দেখা যায় বলে দাবি করেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ছাত্রদল নেতা বাপ্পি ও বাধন, বারাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুল হক, সদর উপজেলা ছাত্রদলের নেতা লাভলু, লিমন ও তৌকির, সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহফুজ জুবায়েরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে পোস্টারিং করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com