রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
জেন-জিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন অজিত ডোভাল পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: মন্ত্রী লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার : বিমানমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের আপনাদের তাড়াতে ১৫ বছর লাগবে না, সরকারকে এটিএম মাসুমের হুঁশিয়ারি দুই দেশের কোনো বিষয় হলে সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত: জামায়াত আমির জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: মনোহরদীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, অভিযুক্ত আ. লীগ নেতা ও তার ছেলে

কুলিয়ারচরে এক যুবকের ম/রদে/হ উদ্ধার: সন্দেহ মাদ/কসংক্রান্ত বিরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪২১ Time View
466

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন একটি পতিত জমি থেকে মোঃ হানিফ মিয়া (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত হানিফ মিয়া ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার টুকু মিয়ার বাড়ির মোঃ ইব্রাহিমের ছেলে। তিনি পেশায় একজন সমিল শ্রমিক ও কাঠ ব্যবসায়ী ছিলেন।

নিহতের শশুর মোঃ বকুল মিয়া, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লসকর মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক ১২টার দিকে হানিফ তার স্ত্রী আয়েশার মোবাইল ফোনে কল করে বলেন, আমাকে বাঁচাও, জাকির হোসেনরা আমাকে মেরে ফেলবে।
এরপর পরিবারের সদস্যরা দ্রুত লসকর মিয়ার বাড়িতে ছুটে গেলেও বাড়ির সব গেট বন্ধ থাকায় বাড়ির ভিতরে ডুকতে পারেনি কেউ। পরে স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হানিফকে খোঁজাখুঁজি করে লসকরের বাড়ির প্রায় দেড়শ ফুট পূর্ব পাশে একটি পতিত ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের দাবি, ঘটনার পর লসকর মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অভিযুক্ত জাকির হোসেনসহ অন্যরা পালিয়ে যান।
ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা লসকর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় বেল্ডিং ঘরের ভিতরে ও বাহিরে একটি মোটরসাইকেলে আগুন ধরতে দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, লসকরের পুত্র জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবাসার সাথে জড়িত। সে ফরিদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। স্থানীয়দের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরীফ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com