সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০জন আটক চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এনসিপিতে বহিষ্কৃত নেতার জায়গায় সাদিয়া ফারজানা পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম পদোন্নতির আশায় পুলিশ সদস্যরা বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে: হাসনাত শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

পদোন্নতির আশায় পুলিশ সদস্যরা বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে: হাসনাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮ Time View
22

নিউজ ডেস্ক:
আমরা এখন বিরোধী দলে আছি। পদোন্নতির আশায় কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে। তবে এটি শুধু পুলিশের দোষ নয়, রাজনৈতিক প্রভাবের কারণেই এমনটি ঘটে।

তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে মানুষ গ্রেপ্তার হয়েছে, বর্তমান সময়েও একই পরিস্থিতি বিদ্যমান। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।

সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত এক পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রামকে সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে মাদকবিরোধী অবস্থানও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তারা যুবসমাজকে ধ্বংস করছে। পুলিশ ও মাদক কারবারিদের একসাথে চলার সুযোগ নেই। পুলিশ প্রশাসনকে আধুনিকায়নের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় পদযাত্রায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, মোঃ হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com