বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে পুলিশের অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেফতার ২৩৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নরসিংদী জেলা পুলিশ গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলায় মাদক, অবৈধ অস্ত্র এবং চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। সপ্তাহব্যাপী এই কঠোর অভিযানে ২৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, এপিবিএন ও আরআরএফের যৌথ সহায়তায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি আমেরিকান পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, বিপুল মাদকদ্রব্য এবং প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানকালে মনোহরদীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ এবং হত্যার দায়ে নিহতের বাবাকে গ্রেফতার করেছে। এছাড়া, মহাসড়কে প্রায় ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে আদালত কর্তৃক জারি করা ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন, নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com