সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে দায়িত্ব পালনের জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ জন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২২ জুলাই একই উদ্দেশ্যে আরও ৫০ জন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল।নতুন এই কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি ব্যবস্থাপনার ওপর মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করবেন। প্রশিক্ষণ শেষে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ মেনে তাদের বিভিন্ন স্থানে এসিল্যান্ড হিসেবে নিয়োগ দেওয়া হবে।
2
সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে দায়িত্ব পালনের জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ জন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২২ জুলাই একই উদ্দেশ্যে আরও ৫০ জন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল।
নতুন এই কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, তারা ঢাকা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি ব্যবস্থাপনার ওপর মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করবেন। প্রশিক্ষণ শেষে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ মেনে তাদের বিভিন্ন স্থানে এসিল্যান্ড হিসেবে নিয়োগ দেওয়া হবে।