শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Title :
শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি ভেনেজুয়েলার সঙ্গে বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি যুক্তরাষ্ট্রের খুলনায় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া আগামী কৃষি মৌসুমের আগেই বিদ্যুৎ ও সার সংকটের সমাধান হবে: হুইপ দুলু পত্রিকা: ‘পাঁচ মাস আগেই সতর্ক করা হয়েছিল’ প্রজন্মভিত্তিক স্বয়ংক্রিয় জমির মালিকানা ব্যবস্থা চালুর চিন্তা সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ সংসদে যৌক্তিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: আতিক মুজাহিদ

আগামী কৃষি মৌসুমের আগেই বিদ্যুৎ ও সার সংকটের সমাধান হবে: হুইপ দুলু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
9

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

আসন্ন কৃষি মৌসুম শুরুর আগেই দেশের বিদ্যুৎ ও সারের কৃত্রিম সংকটের স্থায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই সংকট তৈরি করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামসাকাজিপুর জামে মসজিদে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদার, মরহুমা জবেদা তালুকদার ও রাফিয়া তালুকদারের স্মরণে এই দোয়ার আয়োজন করা হয়।

সাবেক সরকারের সমালোচনা করে হুইপ দুলু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে দেউলিয়া করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কুইক রেন্টালের নামে লুটপাট চালিয়ে তারা দেশকে ঋণের জালে আবদ্ধ করে রেখেছিল। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে জনগণের ভোগান্তি বাড়লেও অন্তর্বর্তীকালীন সরকার এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, সারের বাজারে যে সংকট চলছে তা পুরোপুরি কৃত্রিম। আগের আমলের সার ডিলারদের সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রতিটি ইউনিয়নে নতুন করে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কৃষকরা সহজে ও পর্যাপ্ত পরিমাণে সার পেতে পারেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য রুহুল আমীন তালুকদার টগর এবং বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com