মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান সাভারে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিয়েভে হামলা, নিহত ১৪ ভারি বর্ষণে খুঁটি ভেঙে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র? নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৫ Time View
133

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তখনো বিসিবি পরিচালক হননি রুবাবা। চলতি মাসের ৩ তারিখ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় তিনি পেলেন নারী বিভাগের দায়িত্ব।

এত দিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।

এত দিন এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, তাকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুলের কাছে থাকল ওয়ার্কিং কমিটির দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com