সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ময়মনসিংহে সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে জেলা পর্যায়ের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪০ Time View
50

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

ময়মনসিংহে সনাতনী ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা, সাম্প্রতিক পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে করণীয় বিষয়ে জেলা পর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন ধর্মীয় উৎসবকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক দেবব্রত দাস দুকুল ও সদস্য সচিব সংগ্রাম বর্মনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ধর্মীয় সহাবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব।

সভায় অংশগ্রহণকারীরা জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সকল সম্প্রদায়ের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সংলাপ ও সমন্বয়মূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com