সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View
55

পটুয়াখালী, ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার): “দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, পটুয়াখালী ব্রাঞ্চে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, পটুয়াখালীর উপ-পরিচালক জনাব মোঃ আবুল কালাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং তরুণদের জন্য একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের শিক্ষিত যুবসমাজ আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান জনাব কিশোর চন্দ্র বালা। এসময় তিনি জানান, পটুয়াখালী জেলাতে প্রায় ৩৭৫ জন প্রশিক্ষণার্থী ইতিমধ্যে তাদের প্রশিক্ষন সম্পন্ন করেছে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। এ সময় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, পটুয়াখালী ব্রাঞ্চের কো-অর্ডিনেটর জনাব তারিকুল ইসলাম তারেক এবং প্রশিক্ষক জনাব তাফসির আহমেদ, সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব, মোঃ রাব্বি হোসেন এবং ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং বিদায় সংবর্ধনা উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কেটে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে জানান, এ প্রশিক্ষণ তাদের ফ্রিল্যান্সিং দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফল আয়োজনের মধ্য দিয়ে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আবারও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com