খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড
Reporter Name
Update Time :
সোমবার, ৬ জুলাই, ২০২৬
০
Time View
খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আসামি মো. শাহিনকে (৫৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রামগড় এলাকায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে মো. শাহিন। ঘটনার পর পরই ভুক্তভোগী পরিবার মামলা করলে পুলিশ দ্রুত আসামিকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে ঘটনার মাত্র এক বছরের মাথায় আদালত...
1
জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আসামি মো. শাহিনকে (৫৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রামগড় এলাকায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে মো. শাহিন। ঘটনার পর পরই ভুক্তভোগী পরিবার মামলা করলে পুলিশ দ্রুত আসামিকে গ্রেপ্তার করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে ঘটনার মাত্র এক বছরের মাথায় আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ঘটনার মাত্র এক বছরের মধ্যে রায় ঘোষণা হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম। তিনি জানান, তারা এই রায়ের বিরুদ্ধে অতি দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন।