মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান সাভারে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিয়েভে হামলা, নিহত ১৪ ভারি বর্ষণে খুঁটি ভেঙে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র? নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড

চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৫ Time View
104

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৯ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ আর ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য চমক দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আজ ১৫ নভেম্বর (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে ভারত। বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে সফরকারী দলের।

দক্ষিণ এশিয়ান অঞ্চলে এখন অনেক দেশিই প্রবাসী ফুটবলারদের দলে যুক্ত করছে। সেই ধারায় যোগ দিয়েছে ভারতও। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ভারতের অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলরা রায়ান উইলিয়ামস। যদিও তার খেলা এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশের বিপক্ষে রায়ানের খেলা নির্ভর করছে মূলত অস্ট্রেলিয়া ফুটবল, ফিফা ও এএফসির ছাড়পত্রের ওপর। আন্তর্জাতিক ফুটবলে বিভিন্ন দেশের ফেডারেশনের আওতাধীন খেলোয়াড়দের ক্ষেত্রে এই অনুমোদন প্রক্রিয়া বাধ্যতামূলক। যদি আগামী ১৭ নভেম্বরের মধ্যে রায়ান অনুমোদন তাহলেই কেবল খেলতে পারবেন।

ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, উইলিয়ামস দলের সঙ্গে ঢাকায় ভ্রমণ করবেন। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়া পূরণ হওয়ার আগে তাকে মাঠে নামানো যাবে না। বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য এরই মধ্যে আবেদন করে রেখেছে ভারত।

অবশ্য এরই মধ্যে ভারতের হয়ে মাঠে নামা হয়ে গেছে তার। ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও, মায়ের দিক ভারতের নাগরিকত্ব আছে উইলিয়ামসের।

এশিয়ান কাপ বাছাইয়ে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। দুই দলই আছে টেবিলের তলানির দিকে। ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে টেবিলের তিন নম্বরে আর ভারত টেবিলের তলানিতে।

ভারতের স্কোয়াড

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার: ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com