মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান সাভারে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিয়েভে হামলা, নিহত ১৪ ভারি বর্ষণে খুঁটি ভেঙে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র? নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View
52

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে, দলের ব্যাটিং ইউনিট অতীতের যে কোনো সময়ের চেয়েও দলের সাফল্য অর্জনে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা পালন করতে সক্ষম হবে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আবুল কালাম তার প্রশ্নে বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ব্যাটিং ব্যর্থতা বারবার পরিলক্ষিত হয়। এমন পরিস্থিতিতে দেশের জাতীয় মর্যাদা অনন্য উচ্চতায় এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংসহ দুর্বলতাগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সার্বিক সাফল্য নির্ভর করে মূলত দলগত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের পারফরম্যান্সের ওপর এবং এর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ আবশ্যক।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেট দলগুলো থেকে শুরু করে হাই-পারফরমেন্স, বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের বিশেষ করে, ব্যাটসম্যানদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ফুটবল দল বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১৮১তম স্থানে অবস্থান করছে। বিগত ২০২৩ সালে ছিল ১৯২। ফিফা র‌্যাংকিংয়ের উন্নয়ন মূলত নির্ভর করে একটি দলের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা, প্রতিপক্ষের মান এবং অর্জিত ফলাফলের ওপর।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের কাছে এ জনপ্রিয়তা কিছুটা কমেছে। এটা ঠিক নতুনদের মধ্যে খেলাটি তেমন পরিচিত নয়। এ পরিস্থিতি মোকাবিলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিত উদ্যোগ নিচ্ছে। কাবাডি ফেডারেশনকে আরও সক্রিয় করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

জামায়াতের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত যুব ও যুবনারীদেরকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ/সম্প্রসারণের জন্য চাহিদার ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ কর্মসূচির আওতায় ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সাহায্য দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com