মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান সাভারে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিয়েভে হামলা, নিহত ১৪ ভারি বর্ষণে খুঁটি ভেঙে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র? নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড

বিদেশি বিনিয়োগে আগ্রহী হলে এত ভোগান্তি কেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View
109

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল ভিসা’ পেতে দীর্ঘ ভোগান্তি নিয়ে এক চীনা ব্যবসায়ীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ভাইরাল হয়েছে। চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোং লিমিটেডের মালিক চার্লি তিয়ান তার লিংকডইন প্রোফাইলে এই ক্ষোভ প্রকাশ করেন।

চার্লি তিয়ান পোস্টে জানান, চীনের গুয়াংজু থেকে ঢাকায় পৌঁছতে বিমানে সময় লাগে মাত্র চার ঘণ্টা। কিন্তু বিমানবন্দরে নামার পর ‘অন অ্যারাইভাল ভিসা’র প্রক্রিয়া শেষ করতে আরো এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

গত তিন বছর ধরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষায়, বিমানবন্দরের এই প্রক্রিয়া ‘চরম সময়সাপেক্ষ ও অদক্ষ’, যার ফলে চীন থেকে আসা পর্যটক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা শুরুতেই চরম ক্লান্তিতে পড়ছেন।

তিনি প্রশ্ন তোলেন, একটি দেশ যদি বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণে আগ্রহী হয়, তবে প্রবেশপথে এমন অদক্ষতা কেন বড় বাধা হয়ে থাকবে।

পোস্টটির সঙ্গে তিনি ঢাকার বিমানবন্দরের অন অ্যারাইভাল ভিসা কাউন্টার ও ইমিগ্রেশন পুলিশের একটি ছবিও যুক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করে বিমানবন্দরের সেবার মান দ্রুত আধুনিকায়নের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com