মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান সাভারে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিয়েভে হামলা, নিহত ১৪ ভারি বর্ষণে খুঁটি ভেঙে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সৌদি প্রবাসীদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র? নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩ চসিকের ৩,৩০০ পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট দিলেন মেয়র ডা. শাহাদাত খাগড়াছড়ি রামগড়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা: ১ বছরের মাথায় আসামির মৃত্যুদণ্ড

শততম টেস্টে অসাধারণ মুশফিক, সেঞ্চুরির অপেক্ষা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৪ Time View
121

দিনের শেষ দিকে এসে মুশফিকুর রহিমের সেঞ্চুরি নিয়ে বেশ খানিকটা দোলাচলই দেখা গেল। তবে আশায় বুক বেঁধেছিলেন সবাই। শেষ ওভারে হয়তো মুশিকে অভিনন্দন জানাতেই ভিআইপি বক্স থেকে বেড়িয়ে এসেছিলেন বিসিবি কর্তারা। দর্শকরা প্রস্তুতি নিচ্ছিলেন উল্লাসে মেতে ওঠার।

দিনের ৯৯তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে গেলেন মুশফিকুর রহিম। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তখন প্রয়োজন তিন রান। শেষ ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারলেন না। তৃতীয় বলে পেলেন এক রান। পঞ্চম বলে হাঁকিয়েছিলেন বেশ জোড়েসোরেই। কিন্তু ফিল্ডার ছিল বলের লাইনে তাই এক রানের হয়নি। ফলে শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকেই দিন শেষ করলেন মুশফিক।

আজ ১৯ নভেম্বর (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১৮২ বলে ৯৯ রান করে অপরাজিত আছেন মুশফিক। মি. ডিপেন্ডেবলের সেঞ্চুরি দেখতে এখন অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত।

আপাতত সেঞ্চুরি না পেলেও ক্যারিয়ারের শততম টেস্টর প্রথম দিনটা রাঙিয়েছেন মুশফিক। দিনের প্রথম সেশনে তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন দলীয় শত রান পেরোনোর আগেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এরপর দায়িত্বটা নিজের কাধে তুলে নেন মুশফিক। মুমিনুলকে নিয়ে কাটিয়ে দেন দিনের প্রথম সেশন। এই জুটিতে আসে ১০৭ রান। মুমিনুল ফিরলেও দৃঢ়চেতা মুশফিক, এরপর জুটি গড়েন লিটন দাসকে নিয়ে। সব ভয়, শঙ্কা মাড়িয়ে প্রথম দিনটাই পার করে দেন অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিয়ে। অপেক্ষা বাড়িয়ে রাখলেন সেঞ্চুরির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com