মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
শেরপুরে নদী ড্রেজিং ও ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন, ১০ অক্টোবর শিল্পখাতের সঙ্গে কোলাবোরেশন কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম

কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
11

শেখ মোঃ কামরুজ্জামান ( গাজীপুর )

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাজার ও মহল্লায় এলপিজি গ্যাসের সিলিন্ডার চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতার কারণে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে গ্যাস কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। ফলে নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বাজারে ১২ কেজির প্রতি সিলিন্ডার গ্যাস ২১ থেকে ২২শ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বিইআরসি নির্ধারিত মূল্য অনুযায়ী গ্রাহকদের অনেক কম খরচে তা পাওয়ার কথা। কিন্তু বাজারে এর কোনো কার্যকারিতা নেই; দোকানভেদে দামের তারতম্য থাকলেও কোথাও সরকারি দামে গ্যাস বিক্রি হচ্ছে না। শুধু ১২ কেজি নয়, অন্যান্য আকারের সিলিন্ডার কিনতেও অতিরিক্ত ৫শ থেকে ৭শ টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে ভোক্তাদের।

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। চন্দ্রার হরকিতলা আমতলা মোড়ের বাসিন্দা সিয়াম হোসেন বলেন, “আগে ১৫-১৬শ টাকায় সিলিন্ডার কিনলেও এখন ২২শ টাকা দিতে হচ্ছে, যা সংসার চালানোর জন্য বড় চাপ।”

অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, ডিলার পর্যায়ে উচ্চমূল্য, পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে তারাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। কালিয়াকৈরের খুচরা বিক্রেতা রাসেল হোসেন ও শাহজাহান হোসেন জানান, পাইকারি বাজারেই বেশি দাম নেওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে কার্যকর তদারকি বা মনিটরিংয়ের অভাব রয়েছে। প্রশাসনিক নজরদারি দুর্বল হওয়ায় সুযোগ নিচ্ছে অসাধু চক্র। জনদুর্ভোগ কমাতে দ্রুত বাজার নিয়ন্ত্রণ এবং সঠিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com