শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোমরে বালির বস্তা বাঁধা মরদেহ উদ্ধার সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না

ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ও আহত ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
8

মকিবুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ময়দাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুপারভাইজার মো. জুয়েল (২৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং তিনি পূর্বাশা পরিবহনের বাসে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস এবং একই দিক থেকে যাওয়া ময়দাবোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। পথিমধ্যে ট্রাকটির একটি চাকা ফেটে গেলে চালক তা বদলানোর জন্য মহাসড়কের ওপরই গাড়িটি থামান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় বাসের সুপারভাইজার জুয়েল বাম পাশে ইঞ্জিন কভারের ওপরে বসা ছিলেন, যার ফলে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com