শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা

হৃদয় ভাঙলেন ৭৮ বছরের পুরোনো রেকর্ড, পেছনে ফেললেন ভারতীয় কিংবদন্তিকেও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
9

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে অবিশ্বাস্য এক নজির স্থাপন করেছেন তাওহীদ হৃদয়। পচেফস্ট্রমে স্বাগতিকদের বিপক্ষে ৪৮১ বলের দীর্ঘ এক ম্যারাথন ইনিংসে ৩৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ব্যাটার। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে নিজের সামর্থ্য নিয়ে ওঠা সব সমালোচনার কড়া জবাব দিলেন এই তরুণ তুর্কি।

এই ইনিংসটি খেলার পথে হৃদয় ভেঙে দিয়েছেন বেশ কয়েকটি বড় রেকর্ড। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ইকবালের ৩৩৪ রানের সর্বোচ্চ ইনিংসকে পেছনে ফেলে নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি। এছাড়া ৭৮ বছর আগে ডেনিস কম্পটনের গড়া রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বিদেশি ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন হৃদয়। পাশাপাশি ১৩ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেতেশ্বর পূজারার করা ৩০৬ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসকেও টপকে গেলেন এই বাংলাদেশি ব্যাটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com