শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বৃদ্ধের আত্মহত্যা খালে ভাসছিল বৃদ্ধার মরদেহ, কোমরে বাঁধা বালির বস্তা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী

এক বছর ধরে ছাত্রকে বলাৎকার মাদরাসা শিক্ষকের, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
6

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদরাসার ১৭ বছর বয়সী এক ছাত্রকে দীর্ঘ এক বছর ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে মো. রফিকুল ইসলাম (২৮) নামের ওই শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরের মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোর মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক তাকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত যৌন নির্যাতন করতেন। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে তাকে নির্যাতন করা হলে বিষয়টি জানাজানি হয়। কিশোরের অসুস্থতার খবর পেয়ে অভিভাবকরা মাদরাসায় উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। এরপর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com