শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেছেন রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও: প্রথম সফর ঘিরে আনন্দের জোয়ার ধর্মঘট প্রত্যাহার: শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী নিখোঁজের ২৭ দিন পর ডোবায় মিলল যুবকের কঙ্কাল, গ্রেপ্তার ২ কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মধ্যরাতে হোটেলে আগুন, প্রাইভেট কারসহ ১২ মোটরসাইকেল পুড়ে ছাই বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে ‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতি হয়ে উঠলো চলনবিলের পরিবেশ রক্ষায় সিংড়ায় ডাস্টবিন বিতরণ

দক্ষতা শূন্য, আয় ৩ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
6

প্রোগ্রামিংয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনের ১৩ বছর বয়সী কিশোরী ঝু শুহান। সাংহাইয়ের এই স্কুলছাত্রী মাত্র তিন দিনে তার তৈরি একটি অ্যাপের মাধ্যমে প্রায় তিন লাখ ২৮ হাজার টাকা আয় করেছে। হাংঝৌতে আয়োজিত জাতীয় এআই পণ্য বিপণন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের উদ্ভাবনী শক্তির পরিচয় দেয় সে। কারিগরি দক্ষতার চেয়ে অ্যাপের বাণিজ্যিক সফলতাকে গুরুত্ব দেওয়া এই প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করে।

শুহানের তৈরি অ্যাপটির নাম ‘জাই চাং’, যা মূলত শিশুদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। অ্যাপটিতে ভার্চুয়াল অভিভাবক হিসেবে এআই যুক্ত করা হয়েছে, যা ক্যামেরা ব্যবহারের মাধ্যমে শিশু পড়াশোনার সময় মোবাইল ব্যবহার করছে কি না বা মনোযোগ দিচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে। পড়াশোনা শেষে এটি একটি প্রতিবেদনও তৈরি করে। নিজের পড়াশোনার সময় মোবাইল ব্যবহারের অভ্যাসের অভিজ্ঞতা থেকে সে এই উদ্ভাবনী ধারণাটি পেয়েছে।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, শুহান নিজে কোনো কোডিং না জেনেও কেবল এআই টুল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের নির্দেশনার মাধ্যমেই অ্যাপটি তৈরি করেছে। নকশা থেকে শুরু করে প্রযুক্তিগত সব জটিলতায় সে এআইয়ের সাহায্য নিয়েছে। শিশুদের ওপর অতিরিক্ত চাপ এড়াতে সে অ্যাপটি থেকে কঠোর শাস্তিমূলক ফিচারগুলো বাদ দিয়ে গঠনমূলক পদ্ধতির দিকে নজর দিয়েছে। নিজের ছোট ভাইয়ের ওপর অ্যাপটি পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর, এখন সে এটিকে আরও বৃহত্তর পরিসরে বাজারজাত করার পরিকল্পনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com