মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করাই লক্ষ্য: শাহজাহান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জনগণের অধিকার আর কেউ যেন হরণ করতে না পারে: রিজভী জনগণকে দেওয়া অঙ্গীকার থেকে বিচ্যুত হয়নি বিএনপি, এটি আমাদের গর্বিত অতীত ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টির আভাস কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি ‘নারীর নিরাপত্তা ও বিচারহীনতার’ প্রতিবাদে জাবি থিয়েটারের পথনাটক নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ বাছাইপর্বে উজবেকিস্তানের বিপক্ষে হেরে শুরু বাংলাদেশের

নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4

নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। অভিযানে সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের দুই সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। জেলা প্রশাসক রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী লক্ষ্য করেন যে, অনেক কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। এমন কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। শোকজপ্রাপ্তদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এর উপযুক্ত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মচারীদের দায়বদ্ধতার অংশ, দয়া নয়; তাই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি সেবায় নিয়োজিতদের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com