মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ ময়মনসিংহে অটোচালক হত্যায় একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন সোনা ছিনতাইয়ের মামলায় কারাগারে দুই ছাত্রদল নেতা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির প্লেনে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ চট্টগ্রামে আবাসিক ভবনে হাসপাতাল-স্কুল, পার্কিংয়ের জায়গায় দোকান চবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং-যৌন হয়রানির অভিযোগ ‘তুমি চিরন্তন’, মেসিকে ডি পল-রোমেরোদের বিদায় ঢাকা ক্লাব সদস্যদের তথ্য চুরির অভিযোগ, আরআইটিবিডির সিইও রনি রিমান্ডে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় বিএনপি, ভিন্ন বাস্তবতায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সোনা ছিনতাইয়ের মামলায় কারাগারে দুই ছাত্রদল নেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত ও বিএনপি নেতা মো. আব্দুর রউফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী মঙ্গলবার আসামিদের জামিন আবেদনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার বিবরণে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির পাঠানো সোনার গয়না বিমানবন্দর এলাকা থেকে বুঝে নেওয়ার পর গত ২৮ আগস্ট ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয়। মাইক্রোবাস থেকে নামার পরপরই কয়েকজন দুর্বৃত্ত তাদের মারধর করে গয়নাগুলো ছিনিয়ে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট থানার পুলিশ আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে। এই ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল ও বিএনপি নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com