মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :

চট্টগ্রামে আবাসিক ভবনে হাসপাতাল-স্কুল, পার্কিংয়ের জায়গায় দোকান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

চট্টগ্রামের আবাসিক এলাকায় ভবনগুলোর নিয়মবহির্ভূত ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নগরীর বিভিন্ন স্থানে আবাসিক ভবনে হাসপাতাল ও স্কুল পরিচালনা এবং পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণের মতো গুরুতর অনিয়ম চিহ্নিত করেছে সংস্থাটি। চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব নজিরবিহীন অব্যবস্থাপনা বেরিয়ে আসে।

পরিদর্শনকালে দেখা যায়, অনেক বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান তাদের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে হাসপাতাল ও মার্কেটের পার্কিংয়ের জায়গা জবরদখল করে বাণিজ্যিক কার্যক্রম চালানোর বিষয়টি স্পষ্ট হয়েছে। এসব প্রতিষ্ঠানকে দ্রুত নকশা জমা দেওয়ার পাশাপাশি পার্কিং ব্যবস্থার উন্নয়ন করতে এক মাসের সময় বেঁধে দিয়েছে চউক। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com