মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করাই লক্ষ্য: শাহজাহান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জনগণের অধিকার আর কেউ যেন হরণ করতে না পারে: রিজভী জনগণকে দেওয়া অঙ্গীকার থেকে বিচ্যুত হয়নি বিএনপি, এটি আমাদের গর্বিত অতীত ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টির আভাস কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি ‘নারীর নিরাপত্তা ও বিচারহীনতার’ প্রতিবাদে জাবি থিয়েটারের পথনাটক নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ বাছাইপর্বে উজবেকিস্তানের বিপক্ষে হেরে শুরু বাংলাদেশের

আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। শনিবার ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ এলাকায় এই ভয়াবহ বন্যার সূত্রপাত ঘটে। অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সহযোগিতায় পার্ক কর্তৃপক্ষ বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ জোরদার করেছে।

রোববার নাগাদ অন্তত ৬২ জনকে দুর্গত এলাকা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কটনউড ক্যাম্পগ্রাউন্ডসহ অন্যান্য এলাকা থেকে আরও পর্যটকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে গতি আনতে কোনো হাইকার বা পর্যটক নিখোঁজ থাকলে তাদের সম্পর্কে দ্রুত তথ্য প্রদানের জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তর ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে প্রায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং শনিবার সন্ধ্যা নাগাদ বেশ কয়েকবার প্রবল ঝড়ের কবলে পড়ে এলাকাটি। বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার হওয়া এক হাইকার জানান, পানির প্রবল স্রোতের সঙ্গে প্রচুর জঞ্জাল ভেসে আসছিল, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com