মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করাই লক্ষ্য: শাহজাহান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জনগণের অধিকার আর কেউ যেন হরণ করতে না পারে: রিজভী জনগণকে দেওয়া অঙ্গীকার থেকে বিচ্যুত হয়নি বিএনপি, এটি আমাদের গর্বিত অতীত ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টির আভাস কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি ‘নারীর নিরাপত্তা ও বিচারহীনতার’ প্রতিবাদে জাবি থিয়েটারের পথনাটক নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ভূমি অফিসের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ বাছাইপর্বে উজবেকিস্তানের বিপক্ষে হেরে শুরু বাংলাদেশের

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
7

ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর বিমান হামলার কঠোর জবাব দিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জর্ডানে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। আইআরজিসির দাবি অনুযায়ী, এই পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলোর বিমান উড্ডয়ন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত স্থাপনা ধ্বংস হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। আমেরিকার দাবি ছিল, ওই লঞ্চারগুলো হরমুজ প্রণালিতে থাকা তাদের মাইনবাহী জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনায় বেশ কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া গেছে, যার প্রতিশোধ হিসেবেই এই সামরিক তৎপরতা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

ঘটনার পর হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে। অন্যদিকে, আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে যে, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত। ভবিষ্যতে ইরানকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে তার পরিণাম আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রভাবশালী এই সামরিক বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com