সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
মাদকের সঙ্গে যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে অগ্রণী ব্যাংকে ৩ পরিচালক প্রত্যাহার, নিয়োগ পেলেন ৪ জন বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ: হুইপ অপু বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংসদে সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণ চান শফিকুর রহমান নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন গাজীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ নিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: তদন্তে সত্যতা মেলেনি পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের

বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
7

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে এ কে এম আবদুল্লাহ আল মাসুদের নিয়োগকে কেন্দ্র করে সংগঠনটির ভেতরে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, মাসুদ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নন এবং তিনি বিবাহিত। এছাড়াও তার বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার গুরুতর অভিযোগ তোলা হয়েছে, যা নিয়ে স্থানীয় ছাত্রদল কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

অভিযোগ রয়েছে যে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মাসুদ বর্তমানে পড়ালেখা ছেড়ে শহরের একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতি ও সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে কিছু ছবিও প্রচার করা হচ্ছে। যদিও মাসুদ এসব অভিযোগ অস্বীকার করে ছবিগুলোকে ‘এআই প্রযুক্তিতে তৈরি’ বলে দাবি করেছেন এবং অচিরেই মাস্টার্সে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসায় সংগঠনটির সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান জানিয়েছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে মাসুদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com