শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Title :
দ্বৈত নাগরিকদের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি জামায়াত-এনসিপির লংমার্চ  আ.লীগের ফেরার পথ তৈরি করছে বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: মুফতি রেজাউল ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’ ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার জামায়াত-এনসিপি আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে

ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে সুলেমান ও কাসিম খান। লর্ডসে মাইক আথারটনের নেওয়া এক সাক্ষাৎকারে তারা অভিযোগ করেন, কারাগারে তাদের বাবাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে। কাসিম খান জানান, ইমরান খানকে দিনের ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একাকী রাখা হয়েছে, যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

পরিবারের অভিযোগ, সুচিকিৎসার জন্য ইমরান খানকে কোনো বেসরকারি হাসপাতালে নেওয়ার পরিবর্তে কেবল আনুষ্ঠানিকতার খাতিরে সরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, পরিবারের সদস্যদের ভিসা না দেওয়ায় তারা বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। ইমরান খানের শারীরিক এই দুরবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠিও পাঠিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এদিকে লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট চলাকালীন এই সাক্ষাৎকার প্রচারের ঘটনাটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তীব্র আপত্তি জানায়। সূত্রের খবর অনুযায়ী, সাক্ষাৎকারটি প্রচারের পর পাকিস্তান দল মাঠে নামতে অনীহা প্রকাশ করলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান কারাবাস এখন আন্তর্জাতিক রাজনীতি ও ক্রীড়াঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com