সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
বৃষ্টিতে অনুপস্থিত থাকায় পুনরায় সুযোগ, তাতেও অনুপস্থিত ১৬! সন্তানের নামে গাছ লাগানোর আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পরিবারের নামে ফেসবুক খুলে প্রতারণা, রিমান্ডে কাকন রানা চলনবিলে কচুরিপানার থাবায় কৃষকের সোনালি স্বপ্ন ও নৌ চলাচল বিপন্ন দাবি না মানলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান, ডাকসুর আলটিমেটাম ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় রাষ্ট্রপতি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সৌদি আরবের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি মুসলিম উম্মাহর কল্যাণে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সৌদি আরবের সহায়তা কামনা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও বৃদ্ধির ওপর জোর দেন তিনি। এ সময় সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে অধিক হারে জনশক্তি নিয়োগের আহ্বান জানানো হয়।

রাষ্ট্রপতি বিশেষ করে হজ পালনকারীদের সুবিধার্থে মিনা এলাকায় আধুনিক শৌচাগার ও গোসলখানা নির্মাণের অনুরোধ জানালে, সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি কূটনীতিকের সঙ্গে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন গুরুত্ব বহন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com