সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান কালিয়াকৈর হাইটেক পার্কে চুরির ঘটনায় ৬২ হাজার টাকার বেশি মূল্যের তামার তারসহ গ্রেপ্তার ৬ প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছে: গাজী আতাউর সুগন্ধা-কলাতলী সৈকত সড়ক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বৃষ্টিতে অনুপস্থিত থাকায় পুনরায় সুযোগ, তাতেও অনুপস্থিত ১৬! সন্তানের নামে গাছ লাগানোর আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পরিবারের নামে ফেসবুক খুলে প্রতারণা, রিমান্ডে কাকন রানা চলনবিলে কচুরিপানার থাবায় কৃষকের সোনালি স্বপ্ন ও নৌ চলাচল বিপন্ন দাবি না মানলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান, ডাকসুর আলটিমেটাম ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে বিএনপির গণসংবর্ধনা ও আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View
32

মোঃ ওমর ফারুক, বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিং নিয়োগ পাওয়ায় তাকে বর্ণাঢ্য গণসংবর্ধনা ও আনন্দ মিছিল দিয়েছে জেলা বিএনপি। রোববার (২৩ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়।

জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহরের রাজপথ। পরে মুক্তমঞ্চে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান সদরসহ জেলার সাতটি উপজেলার নেতাকর্মীরা নতুন চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা সর্বপ্রথম তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য জসিম উদ্দিন তুষার, বাবু লুসাই মং, চুনুমং মারমা, মাওসেতু ও অ্যাডভোকেট উমেচিং মারমাসহ দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে আনায় পাহাড়ি এই জনপদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যবিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নতুন কমিটি স্ব স্ব দায়িত্বে বহাল থাকবে। অভিজ্ঞ রাজনীতিক মাম্যাচিং এর আগেও জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে পুনরায় গুরুত্বপূর্ণ এই দায়িত্বে দেওয়ায় বান্দরবানে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com