বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Title :
বাঁশখালীতে র‍্যাবের অভিযানে ৯৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত ট্রাম্প-জেলেনস্কি বৈঠক: ‘প্যাট্রিয়ট’ উৎপাদনের লাইসেন্স পেলো ইউক্রেন ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা টানা পাঁচদিন ভারি বর্ষণের আভাস ১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাজধানীতে গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

ম্যানহাটনে সড়ক পার হওয়ার সময় ভ্যানের ধাক্কায় নারী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View
104

পুলিশ জানায়, ২০২০ জিএমসি মডেলের একটি ভ্যান গ্যারেজ থেকে বের করে চালক মর্টন স্ট্রিটে যাচ্ছিলেন। ভ্যানটি ডান দিকে ঘোরানোর কথা থাকলেও চালক ভুলক্রমে পশ্চিম দিকে রওনা হন, যা ছিল একটি একমুখী রাস্তা।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভ্যানের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন।

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সেভেনথ অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২০২০ জিএমসি মডেলের একটি ভ্যান গ্যারেজ থেকে বের করে চালক মর্টন স্ট্রিটে যাচ্ছিলেন। ভ্যানটি ডান দিকে ঘোরানোর কথা থাকলেও চালক ভুলক্রমে পশ্চিম দিকে রওনা হন, যা ছিল একটি একমুখী রাস্তা।

ওই সড়ক দিয়ে পার হওয়ার সময় ২৭ বছর বয়সী এক নারী ভ্যানের সঙ্গে ধাক্কা খান। গুরুতর আঘাতে পরবর্তী সময়ে মৃত্যু হয় তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আহত ওই নারীকে কার্ডিওপুলমনারি রিসাসিটেশন-সিপিআরের মাধ্যমে জীবিত রাখার চেষ্টা হলেও সেটি ব্যর্থ হয়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলটিতে অনেক গাড়ি নিয়মিত মর্টন স্ট্রিটে যাওয়া-আসা করে, কিন্তু কোনো নির্দেশনা না থাকায় প্রায়ই বিভিন্ন গাড়ি উল্টো দিকে চলা যায়।

এ ঘটনায় ভ্যান চালককে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com