রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি হরমুজে ইরাকের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিল ইরান বন্ধুদের টাকায় মায়ের চিকিৎসা শুরু, এবার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন তালাবদ্ধ বাড়িতে একই পরিবারের ৪ জনের মরদেহ শিক্ষা ব্যবস্থাপনায় কতটা এগোলো সরকার গুরুদাসপুরে যুবসমাজ ও চলনবিল সংরক্ষণ পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
7

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এই অভিনন্দন বার্তার পাশাপাশি তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, প্রেসিডেন্ট জারদারি বাংলাদেশের অগ্রগতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া অভিন্ন ইতিহাস ও ধর্মীয়-সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতির প্রশংসা করেন। রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে আগামী দিনে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলেও তিনি প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com