রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি হরমুজে ইরাকের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিল ইরান বন্ধুদের টাকায় মায়ের চিকিৎসা শুরু, এবার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন তালাবদ্ধ বাড়িতে একই পরিবারের ৪ জনের মরদেহ শিক্ষা ব্যবস্থাপনায় কতটা এগোলো সরকার গুরুদাসপুরে যুবসমাজ ও চলনবিল সংরক্ষণ পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনের নিয়োগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই নিয়োগের নিন্দা জানিয়ে একে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতির পরিপন্থী বলে অভিহিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি একই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

জুনায়েদ আল হাবিব অভিযোগ করেন, সরকার জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে এমন একজনকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দিয়েছে, যিনি বিতর্কিত কর্মকাণ্ড ও ভ্রান্ত মতবাদের সঙ্গে যুক্ত। তার মতে, এ ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত আলেম সমাজকে চরমভাবে অপমানিত করেছে। তিনি অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানান এবং একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মন্ত্রণালয়ে স্থলাভিষিক্ত করার আহ্বান জানান।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আলেমদের পরামর্শ অবজ্ঞা করার মাশুল ভবিষ্যতে শাসকদলকে দিতে হতে পারে। সরকারের বর্তমান নীতি অব্যাহত থাকলে আলেম সমাজ তাদের আগের মতো আর সমর্থন বা সহযোগিতা করবে না বলেও তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com