বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Title :
মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার অর্ধেক তেলই যাচ্ছে যুক্তরাষ্ট্রে এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট সাইক্লোন সেন্টার ও আশ্রয়কেন্দ্র প্রতিবন্ধীবান্ধব করতে হবে: ত্রাণমন্ত্রী গবেষক ও শিক্ষার্থী বিনিময় বাড়াতে আগ্রহী ঢাবি ও ইরানের রাষ্ট্রদূত খুলনার লবণচরায় ৩ ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা সন্ধ্যায় সারাদেশে ৫২৯ মেগাওয়াট লোডশেডিং এলসি খুলতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ের অনুমতি ছাত্রীদের কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

শেষ মুহূর্তে মির্জা ফখরুলের বাসায় নেতাকর্মীদের ভিড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
10

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বমুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবনে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত হওয়ায়, শেষবারের মতো তাকে সামনাসামনি পেয়ে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া ও সুপারিশের কাগজ নিয়ে এসেছেন অসংখ্য মানুষ। হেয়ার রোডের বাসভবনে আসা ভিড় সামলাতে হিমশিম খেতে হয় দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের।

বুধবার সন্ধ্যার পর থেকেই বাসভবনের ভেতরে মির্জা ফখরুলকে বিভিন্ন আবেদনের বিপরীতে ডিও লেটার ও সুপারিশ করতে দেখা যায়। তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা রাষ্ট্রপতি হওয়ার পর নিরাপত্তা বলয় বেড়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগেই সমস্যার সমাধান চেয়ে এসেছেন। মূলত নতুন দায়িত্বে বসার পর আর সাধারণের নাগাল পাওয়া কঠিন হবে—এমন ধারণা থেকেই মানুষ তাকে শেষবারের মতো কাছে পেতে ভিড় জমিয়েছেন।

বৃহস্পতিবার ভোটের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত জয়ী হওয়ার কথা রয়েছে। এরপর শুক্রবারই নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের আগে শেষ মুহূর্তের এই ব্যস্ততা মূলত তাকে শুভেচ্ছা জানানো এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা সমাধানের শেষ সুযোগ হিসেবেই দেখছেন আগতরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com