মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে গুলশানে আবাসিক ভবনের পার্কিংয়ে ক্যাটারিং সার্ভিস, লাখ টাকা জরিমানা সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি তারেক রহমানের দিল্লি সফরে ঢাকার শর্তকে ‘কঠিন’ বলছে ভারতীয় গণমাধ্যম কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন, খরচ ১৮৫০ কোটি টাকা অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নাটোরের গুরুদাসপুরে সরকারি মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে কৃষি অফিসের অভিযান

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
5

পাবনার ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী নিজ বাসা থেকে বের হয়ে থানা ফটক পর্যন্ত তিন কিলোমিটার পথ এভাবে হেঁটে যান। এই অস্বাভাবিক ও ভীতিকর আচরণের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাপ্পী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত।

এই ঘটনার পর থেকেই স্থানীয় বিএনপির বিবাদমান অপর পক্ষের নেতাকর্মীরা থানা এলাকায় জড়ো হন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা অভিযোগ করেন, বাপ্পী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং হত্যার হুমকি বাস্তবায়নের উদ্দেশ্যেই প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাপ্পীকে নিজেদের হেফাজতে নেয়। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com