সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
তৃণমূল নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালের কার্যালয় সিলগালা কুড়িগ্রামে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো ভূরুঙ্গামারী, ওসি আজিম উদ্দিন সেরা রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা ‘সংবিধান লঙ্ঘন’ খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন

প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালের কার্যালয় সিলগালা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বনানীর কার্যালয়ে অভিযান চালিয়ে তা সিলগালা করে দিয়েছে। গত ১২ আগস্ট ঢাকার ইকবাল সেন্টারের ১৬ তলায় অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার ও পরিচালক কক্ষটি সিলগালা করা হয়। গত চার দিন ধরে চলা এই দীর্ঘ অভিযানে সংস্থাটি ইকবালের সম্পদের হিসাবসংক্রান্ত প্রায় তিন শতাধিক দলিল, পাঁচ শতাধিক চেকবই এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ও নগদ অর্থ উদ্ধার করেছে।

তদন্তকারী দলের প্রধান ও দুদকের উপপরিচালক হোসাইন শরীফ জানান, বিচারিক হাকিমের উপস্থিতিতে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত নথিপত্রের তালিকায় প্রায় ৩৭ পৃষ্ঠার সম্পদের বিবরণ রয়েছে। এছাড়া ইকবালের ছেলেদের ব্যবহৃত আইপ্যাড, ম্যাকবুকসহ সাতটি ডিভাইসও জব্দ করা হয়েছে। বর্তমানে প্রিমিয়ার গ্রুপের অনিয়মের অভিযোগে ১৬টি মামলা চলমান রয়েছে এবং আরও পাঁচটি মামলার প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে প্রিমিয়ার গ্রুপের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com