শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
Reporter Name
Update Time :
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
১
Time View
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত নতুন একটি মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল-২-এর দেওয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ আগস্ট ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই টেলিভিশনের সাবেক উপস্থাপক ফারজানা রুপাকে আদালতে হাজির করতে হবে।উল্লেখ্য যে, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের মৃত্যুর ঘটনায় তথ্য বিকৃতির অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শ্যামল দত্তও পৃথক একটি মামলায় বন্দি জীবন কাটাচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে রাষ্ট্রপক্ষের তদন্ত সংস্থা...
4
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত নতুন একটি মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল-২-এর দেওয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ আগস্ট ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই টেলিভিশনের সাবেক উপস্থাপক ফারজানা রুপাকে আদালতে হাজির করতে হবে।
উল্লেখ্য যে, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের মৃত্যুর ঘটনায় তথ্য বিকৃতির অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শ্যামল দত্তও পৃথক একটি মামলায় বন্দি জীবন কাটাচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে রাষ্ট্রপক্ষের তদন্ত সংস্থা নতুন এই মামলাটি দায়ের করেছে।