মোঃ মাইনুল হক (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।