সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মিরপুর-কলাবাগারেন পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
13

রাজধানীর মিরপুর মডেল এবং কলাবাগান থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ জনকে গ্রেফতার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে মিরপুর এলাকা থেকে ৩৭ জন এবং কলাবাগান এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের সকলকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com