রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শনিবার (১৫ আগস্ট) আসর নামাজের পর রামগঞ্জ পৌর শহরের পাটবাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং কল্যাণ প্রার্থনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, বিএনপি নেতা আলমগীর হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারী, সদস্য সচিব সাত্তার মজুমদার এবং পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের মাঝে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়।